আমের নামকরণ তথ্য
নামকরণঃ প্রাচীনকালে আমের কদর আর গুরুত্ব বোঝাতে সংস্কৃতে এর নামকরণ করা হয় আম, যার অর্থ মজুদ খাদ্য বা রসদ। আম ইংরেজি ও স্প্যানিশ ভাষাভাষী দেশগুলিতে mango নামে পরিচিত। mango নামটির উৎপত্তি তামিল ম্যান-কি অথবা ম্যান-গে থেকে। পর্তুগিজরা ভারতের পশ্চিমাঞ্চলে বসতি স্থাপনের সময় এটিকে গ্রহণ করে manga নামে।
আম সম্পর্কে আরো কিছুঃ আম (Mango) গ্রীষ্মমন্ডলীয় ও উপগ্রীষ্মমন্ডলীয় দেশগুলিতে ব্যাপকভাবে উৎপন্ন একটি ফল। Anacardiaceae গোত্রের Mangifera indica প্রজাতির এ ফল গাছের উৎপত্তির ইতিহাস সুপ্রাচীন। কোনো কোনো বিশেষজ্ঞের মতে, আম বাংলাদেশ, আসাম (ভারত) ও মায়ানমারসহ ভারত উপমহাদেশের পূর্বাঞ্চলের স্থানীয় ফল। অন্যান্য প্রজাতি যথা M. laurina-এর উৎপত্তি সম্ভবত মালয় অঞ্চলে। ভারতের বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে ব্যবহার্য ফলাদির মধ্যে আমের ব্যবহার সর্বাধিক। এসব অনুষ্ঠানের সঙ্গে আমের মতো অবিচ্ছেদ্য সম্পর্ক খুব কম ফলেরই রয়েছে। কথিত আছে, স্বয়ং গৌতম বুদ্ধকে একটি আম্রকানন উপহার দেওয়া হয়েছিল যেন তিনি তার ছায়ায় বিশ্রাম নিতে পারেন। বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন-সাং ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ভারত ভ্রমণে এসেছিলেন। ধারণা করা হয় তিনিই আমকে সর্বপ্রথম বহির্বিশ্বে পরিচিত করান। মুগল সম্রাট আকবর তাঁর শাসনামলে (১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ) ভারতের লাখবাগের দারভাঙার সন্নিকটে প্রায় এক লক্ষ আম গাছ রোপন করেছিলেন। সেটিকে ভারতীয় উপমহাদেশের প্রথম সুসংগঠিত আমবাগান বলে মনে করা হয়।
তথ্যসুত্রঃ বাংলাপিডিয়া থেকে নেয়া (সংক্ষেপিত)
মালাঘন্টি ফুলের অন্য নাম বন পিটুনিয়া, ইংরেজি নাম সফট ওয়াইল্ড পিটুনিয়া থেকে এই নামকরণ। পিটুনিয়া ও পটপটি ফুলের সঙ্গে এ ফুলের মিল থাকলেও প্রজাতিগত বর্ণনায় মিল নেই। গাছের চেহারাও ভিন্ন। মালাঘন্টির উদ্ভিদতাত্ত্বিক নাম ruellia malacosperma। পরিবার একানথেসি। ফ্রান্সের জনৈক হার্বালিস্ট ও চিকিৎসক জিন রুয়েলির নামের সম্মানে এ উদ্ভিদের গণের নামকরণ করা হয়েছে। গাছ বীরুৎ শ্রেণির, ছোট ঝোপ হয়। উচ্চতায় বড়জোর এক মিটার হয়। গাছ বর্ষজীবী। পাতা সরু, অনেকটা ঘাস বা চিকন বাঁশপাতার মতো, পাতার রং গাঢ় সবুজ। বেশ ডালপালা হয়। ডালের রং কালচে বেগুনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ইসরায়েলের নতুন একটি চন্দ্রমল্লিকা ফুলের নামকরণ করা হয়েছে। ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফরকে স্মরণীয় করে রাখতে দেশটি এ উদ্যোগ গ্রহণ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর টুইট করে এ ঘোষণা দিয়েছে। এখন থেকে দ্রুত বেড়ে ওঠা নতুন প্রজাতির এই চন্দ্রমল্লিকার নাম ‘মোদি’।